Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

সেনবাগ প্রতিনিধি-

নোয়াখালীর খবর-
নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়। পাশাপাশি দাফন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, সেনবাগের কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্দানিয়া গ্রামের হাজী আব্দুর জব্বার ভুইয়া বাড়ির ছায়দুল হক ও তার স্ত্রী বিবি মরিয়ম।

স্থানীয় এক জন বাসিন্দা নোয়াখালীর খবরকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর ছায়দুল হকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী বিবি মরিয়ম ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে স্ট্রোক করে অজ্ঞান হয়ে যান। কানকিরহাট-হাসানপুর সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় আরেক জন বাসিন্দা বলেন , এ দম্পতির ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে চোখে দেখেন না। স্বামীর হাত ধরে তিনি চলাফেরা করতেন। স্বামীর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথেই তিনি মারা যান। একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই দিনে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

প্রকাশিত: 03:36:41 pm, Friday, 5 September 2025