Dhaka , Saturday, 28 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে হয়রানিমূলক মামলায় সর্বস্বান্ত শিক্ষক পরিবার, মানবেতর জীবনযাপন fa fa-square কোম্পানীগঞ্জে জামায়াতের সাবেক নেতার বিএনপিতে যোগদান, fa fa-square দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০ fa fa-square ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয় fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার, fa fa-square চৌমুহনীতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত নির্ঝর কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সংসদ সদস্য নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।

তিনি বলেন, মুছাপুর রেগুলেটর ও ক্লোজার ধসে যাওয়ার পর কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় নদীভাঙন, জলাবদ্ধতা, বন্যা ও পানি নিষ্কাশন সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং টেকসই পানি ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্প অনুমোদনের ফলে সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।

নুরুল আলম শিকদার আরও বলেন, প্রকল্পটি শুধু মুছাপুর রেগুলেটর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষি, জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সাংবাদিকদের নজরদারি ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম, দুর্নীতি কিংবা প্রকল্পের অর্থের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকির আহ্বান জানান।

তিনি বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজের মান যাচাই, নিয়মিত পরিদর্শন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করার প্রয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেলসহ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ ও নদী ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে হয়রানিমূলক মামলায় সর্বস্বান্ত শিক্ষক পরিবার, মানবেতর জীবনযাপন

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: 03:44:44 pm, Tuesday, 29 September 2026