Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালী কোম্পানিগন্জে খাল দখলমুক্ত করতে ৪০ স্থাপনা উচ্ছেদ

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রভাবশালীদের দখলকৃত শংকর বংশী খালের ওপর থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর মৌজার মিরের পুল থেকে নবীর দোকান পর্যন্ত খালের ওপর গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় প্রায় দেড় থেকে দুই কোটি টাকা বাজারমূল্যের ৫২ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী খালের ওপর কোনো ভবন বা দোকানপাট নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা পানি নিষ্কাশন পথ রুদ্ধ করে অবৈধভাবে খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে আসছিল। এর ফলে অল্প বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল।

উচ্ছেদ অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন,
“আজ খালের ওপরে থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খালের ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালী কোম্পানিগন্জে খাল দখলমুক্ত করতে ৪০ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 12:14:05 pm, Thursday, 11 September 2025