Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে সার নীতিমালা বাস্তবায়নের দাবিতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

নোয়াখালীতে সার নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার (১৬ মার্চ) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন। জেলার বিভিন্ন এলাকার ডিলাররা এতে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোজাম্মেল কবির, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কৃষিবিদ মোঃ মাঈন উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা জানান, বৃহত্তর নোয়াখালীর ডিলাররা দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ করে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু কিছু অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের বাজার অস্থির করছে, যার ফলে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন।

তারা দাবি করেন, “সার নীতিমালা ২০২৫” অনুমোদনের পরও তা বাস্তবায়ন করা হয়নি। নীতিমালা কার্যকর হলে প্রতিটি ওয়ার্ডে ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকদের জন্য সার সংগ্রহ সহজ হবে, সিন্ডিকেট ভেঙে পড়বে এবং অতিরিক্ত দাম থেকে মুক্তি মিলবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে সার নীতিমালা বাস্তবায়নের দাবিতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

প্রকাশিত: 05:50:48 pm, Monday, 16 March 2026