ঢাকাSaturday , 13 September 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যাবজ্জীবন সাজা এড়াতে ১২ বছর পলাতক, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

Link Copied!

সুবর্ণচর প্রতিনিধি –

নোয়াখালীর খবর-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৭) টানা ১২ বছর পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে র‌্যাব-১১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপ থানার এনাম নাহার পূর্ব মাথা এলাকার টুটুল এন্ড ব্রাদার্স দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল কালাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামের মৃত আবদুল্যাহ’র ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ২০১৪ সালের একটি হত্যা মামলায় নোয়াখালীর দায়রা জজ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আসামি দীর্ঘ ১২ বছর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।”

র‌্যাব কর্মকর্তার ভাষ্যে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: