Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে যাত্রী ছাউনি নির্মাণের নামে খাল ভরাটের প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের উদ্যোগ নেওয়া হলে জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা তখন ক্ষতি স্বীকার করে সহযোগিতা করেছিলেন।

কিন্তু খাল খননের পর থেকে খালি জায়গা নামে-বেনামে বেদখল হতে থাকে।
তাদের অভিযোগ, সম্প্রতি ওই জায়গায় বালি ফেলে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণ শুরু করেছে নোয়াখালী পৌরসভা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করেই পৌরসভা নতুনভাবে জায়গা দখল করছে বলে দাবি করেন তারা। তাই অবিলম্বে খাল ভরাট বন্ধ এবং দখলদারিত্ব রোধে প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।

তবে অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলা উদ্দিন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সোনাপুর জিরো পয়েন্টে খালের পাড়ে যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। এটি সরকারি জায়গা, খালের কোনো অংশ দখল করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীতে যাত্রী ছাউনি নির্মাণের নামে খাল ভরাটের প্রতিবাদ

প্রকাশিত: 05:24:46 pm, Wednesday, 10 September 2025