Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৪২৫ কচ্ছপ উদ্ধার

বেগমগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৪২৫টি কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত কচ্ছপ রয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মণ্ডলপাড়ায় লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে পাচারের চেষ্টা চালাচ্ছিল। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী। এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ, সংরক্ষণ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, কচ্ছপ জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কচ্ছপের সংখ্যা হ্রাস পেলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীতে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৪২৫ কচ্ছপ উদ্ধার

প্রকাশিত: 07:16:57 am, Saturday, 13 September 2025