Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বেগমগন্জ প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক তরুণ, নুর হোসেন রিফাত (২০)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা।

আহত রিফাত একই গ্রামের আব্দুল হকের ছেলে।
রিফাতের ভাই রাকিব জানান, ইমন ও রিফাত দুজনই ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছিলেন। সকালে তারা মোটরসাইকেলে করে চৌমুহনী বাজারে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে সরুরগো পোল এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রিফাতকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। “

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: 10:46:52 am, Thursday, 11 September 2025