Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে গৃহবধূর ওপর বখাটেদের হামলা: দোতলা থেকে লাফিয়ে প্রাণে রক্ষা; দুইজন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে এক গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় ৭-৮ জন বখাটে। এ সময় ধর্ষণ থেকে বাঁচতে গৃহবধূ দোতলা ভবন থেকে লাফ দেন। এতে তার পা ভেঙে যায়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের পৌর বাজার এলাকায়। এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) বিকালে স্থানীয়রা দুই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ ও একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কামরুল।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য নিয়ে পৌর বাজারে সামান্য কথাকাটাকাটির জেরে ৮-১০ জন যুবক হঠাৎ তাদের কাছে এসে বিষয়টি জানতে চান। স্বামী-স্ত্রী এটি পারিবারিক ব্যাপার বলে জানালেও তারা জোর করে স্বামীকে আলাদা কক্ষে নিয়ে মারধর করে এবং অন্যান্য আত্মীয়-স্বজনদেরও আটক করে রাখে। একপর্যায়ে অন্য কক্ষে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। বাঁচার জন্য গৃহবধূ দোতলা ভবন থেকে লাফিয়ে পড়েন। এতে তার পায়ে রড ঢুকে যায় এবং মারাত্মক জখম হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর স্বামী জানান, তারা বিষয়টি পৌরবাজার ব্যবসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তাকে অবহিত করেন। পরে তিনি গোপনে লোকজন দিয়ে অভিযুক্তদের মধ্যে দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা দু’জনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে গৃহবধূর ওপর বখাটেদের হামলা: দোতলা থেকে লাফিয়ে প্রাণে রক্ষা; দুইজন আটক

প্রকাশিত: 02:19:28 pm, Sunday, 24 August 2025