Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর মো. ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. খোকনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক সমস্যায় ভুগছিলেন ফারুক। একাধিকবার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 04:55:19 pm, Friday, 22 August 2025