Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) এক অনুষ্ঠানের মাধ্যমে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার জনাব আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক জিএম ও পুরস্কারপ্রাপ্ত লেখক জনাব লুতফুর রহমান চৌধুরী, পরিষদের সভাপতি জহুরুল হক চৌধুরী জহির এবং কবিরহাট আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবদুল হক বাবুল (বিএসসি)। এছাড়াও স্থানীয় বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বসুন্ধরা মিডিয়া গ্রুপ লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার ও কবিরহাট ইকবাল বোর্ডিং, মাহবুব শপিং সেন্টার, ইকবাল মাল্টিমিডিয়া এবং সস্তা বাজারের পরিচালক সাংবাদিক একেএম ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সাংবাদিক ইকবাল বলেন,
“জীবনের সোনালী দিনগুলো মানুষের কল্যাণে ব্যয় করেছি, বাকী দিনগুলোতেও যেন একই ধারা অব্যাহত রাখতে পারি—এ দোয়া করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন

প্রকাশিত: 04:20:59 am, Saturday, 30 August 2025