Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

আন্তর্জাতিক যুব দিবসে কোম্পানীগঞ্জে জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‌্যালি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

র‌্যালিতে শতাধিক যুবক, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তায় প্রদক্ষিণ করেন। পুরো কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত ইসলমীর নায়েবে আমীর নিজাম উদ্দিন ফারুকী, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন, পৌর সেক্রেটারি হেলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ.এম নুর আলম ফয়সাল ও বসুরহাট পৌরসভা যুব বিভাগের সভাপতি ইয়াকুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সমাজে যুব সমাজ হচ্ছে উন্নয়ন, পরিবর্তন ও নেতৃত্বের মূল চালিকা শক্তি। নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে উঠলে যুবকরা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। তারা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থেকে শিক্ষিত, দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই র‌্যালির মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “যুবকদের ক্ষমতায়ন, টেকসই ভবিষ্যৎ নির্মাণ”।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

আন্তর্জাতিক যুব দিবসে কোম্পানীগঞ্জে জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: 07:42:36 pm, Tuesday, 12 August 2025