Dhaka , Monday, 9 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন fa fa-square সেনবাগে অবৈধভাবে মাটি পরিবহন, ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা fa fa-square বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১. fa fa-square কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘ফুলকুঁড়ি প্রতিভা অন্বেষণ–২০২৬’ fa fa-square কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন fa fa-square নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এলো ছাত্ররাজনীতির নতুন বার্তা fa fa-square কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square সাফল্যের হ্যাটট্রিক! তৃতীয়বার জাতীয় পুরস্কার পেল বসুরহাট ব্যবসায়ী সমিতি fa fa-square কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ওই বাড়ির আব্দুল খালেক ভুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই বাড়ির কয়েকজনের সঙ্গে শহীদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জেরে নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে গেলে বাধা দেন শহীদুল। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহীদুল ইসলাম ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় একই বাড়ির আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেম জড়িত।

নিহতের স্বজন মো. সোহেল জানান, নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে এলে শহীদুল ইসলাম বাধা দেন। এ সময় তাকে ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়। পরে শহীদুলকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১.

প্রকাশিত: 06:49:15 am, Monday, 9 November 2026