Dhaka , Sunday, 8 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন fa fa-square নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এলো ছাত্ররাজনীতির নতুন বার্তা fa fa-square কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square সাফল্যের হ্যাটট্রিক! তৃতীয়বার জাতীয় পুরস্কার পেল বসুরহাট ব্যবসায়ী সমিতি fa fa-square কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম fa fa-square নোয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, যুবদল নেতা বহিষ্কার fa fa-square নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, fa fa-square কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর fa fa-square ৭ নভেম্বর উপলক্ষে নোয়াখালীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই চলছিল বিয়ের অনুষ্ঠান। রাতে বাড়িতে ভাত খেয়ে পাশের বাড়ির বিয়ের গেট দেখতে আনন্দ নিয়ে বের হয়েছিল মেহেদী। পথে একটি মাটিবাহী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি, নদীর তীর ও সরকারি খাসজমি থেকে মাটি উত্তোলন করে মাটিবাহী ট্রাকে পরিবহন করা হচ্ছে। এসব ট্রাক অনেক সময় জনবসতিপূর্ণ সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

মেহেদীর মৃত্যুর পর অবৈধভাবে মাটি উত্তোলন এবং মাটিবাহী ট্রাকের বেপরোয়া চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত, দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা এবং অবৈধভাবে মাটি উত্তোলন ও ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

একটি শিশুর এমন অকাল মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে এ ঘটনা জনবসতিপূর্ণ এলাকায় ভারী যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এনেছে। আর কোনো শিশুকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর

প্রকাশিত: 05:24:43 pm, Saturday, 7 November 2026