নোয়াখালীর সেনবাগে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম মাল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী।
ডিবি পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশের নির্দেশনা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সেনবাগ থানাধীন ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট এলাকায় চৌরাস্তা-ফেনী মহাসড়কে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় নিউ ডি.কে এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের চালক ও ভোলা জেলার দৌলতখান থানার চর ভাতা (মালেক বাড়ি) এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম মালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Dhaka
,
Saturday, 12 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,
fa fa-square
কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক
fa fa-square
ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, অবহেলার বিরুদ্ধেও যুদ্ধ,
fa fa-square
মাইজদীতে হাউজিং স্টেটে ডিবির অভিযান: মাদক সেবনের সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড
fa fa-square
টিকটক-ফিল্টারের আড়ালে সম্পর্কের ফাঁদ, প্রবাসী ও বিবাহিত পুরুষদের ব্ল্যাকমেইলের অভিযোগ
fa fa-square
বাসের সিটের নিচে লুকানো ৯০০ ইয়াবা, সেনবাগে ডিবির হাতে আটক ১
fa fa-square
বসুরহাটে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে, চালককে গলা কেটে হত্যার চেষ্টা,
fa fa-square
১৮ মাসের মেয়েকে রেখে নোয়াখালীতে সামরিক মর্যাদায় পিয়াসের দাফন
fa fa-square
নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
fa fa-square
নোয়াখালী-৫ আসন কি সিঙ্গাপুর হচ্ছে, নাকি ক্যামেরুন?
বাসের সিটের নিচে লুকানো ৯০০ ইয়াবা, সেনবাগে ডিবির হাতে আটক ১
-
মো:আরিফ হোসেন - প্রকাশিত: 07:45:11 pm, Thursday, 10 September 2026
- 25 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়




















