Dhaka , Monday, 31 August 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবে গুলি করে হত্যা, হামলাকারীরও মৃত্যু, fa fa-square নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি fa fa-square কোম্পানীগঞ্জে পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা fa fa-square বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩ fa fa-square নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা fa fa-square কোম্পানীগঞ্জে ১৪ বালুভর্তি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান fa fa-square কোম্পানীগঞ্জ,বসুরহাটে পুরোনো ভবনে লিফট! অনুমোদন-নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন, আতঙ্কে এলাকাবাসী fa fa-square বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত fa fa-square নামাজে উৎসাহ দিতে নোয়াখালীতে ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার

বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ শাহানা আক্তার লাকী (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহানা আক্তার লাকী দুর্গাপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির নুর উল্যার স্ত্রী।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই নারী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে শাহানা আক্তার লাকী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবে গুলি করে হত্যা, হামলাকারীরও মৃত্যু,

বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: 04:39:03 pm, Saturday, 29 August 2026