ঢাকাThursday , 6 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার ইসলাম চরে অবৈধ নদী ঘেরে অভিযান, আটক ১৭

Link Copied!

নোয়াখালীর হাতিয়া উপজেলার ইসলাম চর সংলগ্ন নদীতে অবৈধভাবে ঘের নির্মাণ করে মাছ শিকারের অভিযোগে ১৭ জনকে আটক করেছে নলচিরা নৌ-পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান দল।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ইসলাম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আটক ব্যক্তিদের নলচিরা নৌ-ঘাটে আনা হয় এবং বুধবার (৬ আগস্ট) তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন প্রাপ্তবয়স্ক।

তারা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরবালি এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের বাসিন্দা। এছাড়া পাঁচজন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নৌ-পুলিশ ও নলচিরা বনবিভাগ সূত্রে জানা গেছে, বহিরাগত কিছু মৎস্যজীবী ইসলাম চর এলাকায় সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে অবৈধ ঘের তৈরি করে মাছ শিকার করছিলেন।

এসব ঘেরের কারণে বাল্কহেড, কার্গোসহ বিভিন্ন নৌযানের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। একই সঙ্গে নদীতে বালি ও পলি জমে নাব্যতা হ্রাস এবং স্থানীয় জেলেদের স্বাভাবিকভাবে মাছ ধরায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।

নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক বলেন, “বহিরাগতরা সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে অবৈধ ঘের তৈরি করে মাছ শিকার করছিল। তাই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।”

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের নির্মাণের কারণে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, “অবৈধ চর ঘেরা জাল ও মৎস্য আইনের ৫(১) ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: