ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বিধবা ভাতার টাকা নিয়ে প্রতারণা, অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন হাতিয়ার ইউএনও মোহাম্মদ রাসেল ইকবাল,

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
জুলাই ১৬, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সরকারি বিধবা ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নোয়াখালীর হাতিয়ার এক অসহায় বৃদ্ধা।

প্রতারকের হাতে তিন মাসের ভাতার পুরো অর্থ হারিয়ে কান্নাজড়িত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে মানবিক উদ্যোগে তাকে সমপরিমাণ অর্থ সহায়তা করেন ইউএনও মোহাম্মদ রাসেল ইকবাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইউএনওর মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়।

জানা যায়, হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খতিজা বেগম দীর্ঘদিন ধরে সরকারের বিধবা ভাতা পেয়ে আসছেন।

সম্প্রতি তিন মাসের ভাতার ২ হাজার টাকা উত্তোলনের সময় একটি প্রতারক চক্র কৌশলে তার কাছ থেকে পুরো অর্থ হাতিয়ে নেয়। এতে হতবিহ্বল হয়ে পড়েন তিনি।
উপায়ান্তর না দেখে কান্নাজড়িত অবস্থায় ইউএনও কার্যালয়ে গিয়ে নিজের দুর্ভোগের কথা জানান খতিজা বেগম।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আব্বা, আমার ট্যাকা লইয়া গেছে, আই এখন কেমনে চলমু?”
অসহায় বৃদ্ধার আর্তনাদ শুনে তাকে সান্ত্বনা দেন ইউএনও মোহাম্মদ রাসেল ইকবাল। তিনি বলেন, “চিন্তা করবেন না, আপনার টাকা আমার কাছেই আছে।” পরে নিজের ব্যক্তিগত উদ্যোগে তিন মাসের ভাতার সমপরিমাণ ২ হাজার টাকা খতিজা বেগমের হাতে তুলে দেন।

অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খতিজা বেগম। কান্নাভেজা চোখে তিনি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ইকবাল বলেন, সরকারি ভাতাভোগীদের লক্ষ্য করে প্রতারক চক্র বিভিন্ন কৌশলে প্রতারণা করছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তির হাতে এটিএম কার্ড, মোবাইল ফোন, পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া যাবে না। প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: