Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি জুলাই আন্দোলনে আহত দুই জুলাই যোদ্ধাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।

ছবিতে-আহত জুলাই যোদ্ধা ইউসুপ নবীকে ফুল দিয়ে বরণ,
ছবিতে-আহত জুলাই যোদ্ধা সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ.

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল কাউছার খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন,

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নূর নবী চৌধুরী, জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ইউসুপ নবী ও সাইফুল ইসলাম, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশারফ হোসেন, বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা আন্দোলনের স্মৃতিচারণ করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা সঠিকভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত: 07:39:32 am, Thursday, 16 July 2026