Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

সাইবার নিরাপত্তায় আস্থার নাম নোয়াখালীর তরুণ জাহিদুল ইসলাম

ডিজিটাল যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন নিরাপত্তার ঝুঁকিও। হ্যাকিং, অ্যাকাউন্ট ডিজেবল, লগইন জটিলতা, ভেরিফিকেশন সমস্যা এবং বিভিন্ন ধরনের সাইবার হামলার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও গুগলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সমস্যার সমাধানে কাজ করে পরিচিতি পেয়েছেন নোয়াখালীর তরুণ আইটি ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম।

জানা যায়, কয়েক বছর ধরে তিনি সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, হ্যাকড আইডি পুনরুদ্ধার, ডিজেবল অ্যাকাউন্ট রিকভারি, সিকিউরিটি চেক এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধান নিয়ে কাজ করছেন। তার দাবি, অভিজ্ঞ টিমের সহযোগিতায় ইতোমধ্যে বহু ব্যবহারকারী তাদের হারানো, হ্যাকড বা ব্লক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।

নোয়াখালী ছাড়াও দেশের বিভিন্ন জেলা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন তিনি ও তার টিম।

শুধু প্রযুক্তিগত সমস্যা সমাধান নয়, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেও কাজ করছেন জাহিদুল ইসলাম। বিশেষ করে তরুণদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

জাহিদুল ইসলাম জানান, ২০২৩ সালে সাইবার নিরাপত্তা খাতে তার যাত্রা শুরু হয়। শুরুতে নানা প্রতিবন্ধকতা, সমালোচনা এবং উৎসাহের অভাব থাকলেও কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি এই খাতে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন।

পরবর্তীতে তিনি “ডি-সাইন আইটি” এবং “ডি-সাইন সাইবার ইনটেলিজেন্স লিমিটেড” নামে দুটি আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠান দুটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এবং ইউআই/ইউএক্স ডিজাইন সেবাও প্রদান করে।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ে কাজ করছেন তিনি। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে শতাধিক তরুণ আইটি বিশেষজ্ঞ সাইবার নিরাপত্তা খাতে কাজ করছেন বলেও দাবি করেছেন।

ভবিষ্যতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান জাহিদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

সাইবার নিরাপত্তায় আস্থার নাম নোয়াখালীর তরুণ জাহিদুল ইসলাম

প্রকাশিত: 03:40:25 pm, Thursday, 16 July 2026