Dhaka , Wednesday, 9 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু, প্রশ্ন মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? fa fa-square নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ fa fa-square নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস fa fa-square সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ,

নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন পুলে রিনোভেট করা একটি বাস সংযোজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বাসটি সম্পূর্ণ নতুনভাবে রিনোভেট করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন সংযোজিত এ বাসের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজতর হবে।”

তিনি জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শিগগিরই আরও দুটি বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজন করা হবে। এসব বাস যুক্ত হলে শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরও বাস সংযোজনের চেষ্টা চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ

নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস

প্রকাশিত: 04:57:55 pm, Tuesday, 8 September 2026