ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নিঝুমদ্বীপে জোয়ারে ভেসে এলো অর্ধগলিত মরদেহ, উদ্ধার নিয়ে সমন্বয়হীনতা

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
জুলাই ১৬, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি কেওড়া বাগান থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের কেওড়া বাগান এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে পুলিশ জানায় এটি তাদের এলাকায় নয় এটি নৌ পুলিশের দায়িত্বে। তবে নৌ পুলিশ বলছে তারা বিষয়টি অবগত নন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে কেওড়া বাগানের ভেতরে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন কয়েকজন জেলে ও স্থানীয় বাসিন্দা। পরে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মরদেহটি দীর্ঘদিন পানিতে থাকার কারণে অর্ধগলিত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে যায়। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট—তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মো. বাদশা বলেন, আমরা মরদেহ দেখে পুলিশকে জানিয়েছি কিন্তু রাত হয়ে গেলেও এখনো মরদেহ উদ্ধার করা হয় নি।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী বলেন, আমি সাক্ষি দিতে এসেছি কিন্তু পুলিশ সদস্যরা গিয়েছে। মরদেহটি বাগানের ভেতরে হওয়ায় সেটি নৌ পুলিশের এরিয়া। আমরা তাদেরকে বিষয়টি জানিয়েছি।

নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, আমরা মাত্র বিষয়টি জেনেছি। এবিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে যেতে বলা হয় কিন্তু সেটি নদীর কাছে হওয়ায় নৌ পুলিশের আওতায় পড়েছে। তারা উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: