Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, কক্ষে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম

নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি ভাড়া বাসা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি গ্রামের সেনবাগ পূর্ব বাজার ব্রিজ-সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শামসুদ্দিনের মালিকানাধীন দুইতলা ভবনের নিচতলার উত্তর পাশের একটি কক্ষ গত ১৫ মে ২০২৬ তারিখে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি ভাড়া নেন। তিনি বাড়ির মালিককে জানান, তিনি সেনবাগ পল্লী বিদ্যুতে চাকরি করেন এবং পরে পরিবার নিয়ে সেখানে বসবাস করবেন। তবে এরপরও তিনি একাই ওই কক্ষে বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে আসেন। পরে রাতে বাড়ির মালিক কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে কক্ষ তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম এবং “ফরহাদ” নাম লেখা একটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, কক্ষে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম

প্রকাশিত: 07:19:48 pm, Thursday, 2 July 2026