ঢাকাThursday , 2 July 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, কক্ষে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম

Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি ভাড়া বাসা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি গ্রামের সেনবাগ পূর্ব বাজার ব্রিজ-সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শামসুদ্দিনের মালিকানাধীন দুইতলা ভবনের নিচতলার উত্তর পাশের একটি কক্ষ গত ১৫ মে ২০২৬ তারিখে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি ভাড়া নেন। তিনি বাড়ির মালিককে জানান, তিনি সেনবাগ পল্লী বিদ্যুতে চাকরি করেন এবং পরে পরিবার নিয়ে সেখানে বসবাস করবেন। তবে এরপরও তিনি একাই ওই কক্ষে বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে আসেন। পরে রাতে বাড়ির মালিক কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে কক্ষ তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম এবং “ফরহাদ” নাম লেখা একটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: