ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোসক ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস ০৫ ই জুন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্র ঘোষিত সারাদেশব্যাপী সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি (৫ জুন–১১ জুন) ২০২৬ এর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখা-এর উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়

এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

 

এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে কলেজ শাখার সভাপতি মুহা. সুমন উদ্দিন বলেন, “পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এসময় তিনি আরও বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: