ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত প্রায় দেড় লাখ পশু, চাহিদার চেয়ে বেশি সরবরাহ,

হিমেল আহাম্মেদ
মে ১৪, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে নোয়াখালী জেলায় কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলার চাহিদার তুলনায় এবার অতিরিক্ত পশু প্রস্তুত থাকলেও পশুখাদ্যের উচ্চমূল্য ও সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, নোয়াখালীর নয়টি উপজেলায় এবার কোরবানির জন্য প্রায় ১ লাখ ৫৬ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার। ফলে প্রায় ৬ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

জেলার বিভিন্ন খামারে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খামারিরা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুসি, খৈল ও ভুট্টা খাইয়ে পশু মোটাতাজা করছেন। প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে স্বাস্থ্যসম্মতভাবে পশু প্রস্তুত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

কবিরহাট উপজেলার ‘নুর জাহান ডেইরি ফার্ম’ এলাকায় তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে গড়ে উঠেছে বেশ কয়েকটি খামার। তবে খামার সংশ্লিষ্টরা জানান, পশুখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভারতীয় গরু প্রবেশের শঙ্কার কারণে এবার তারা উৎপাদন কিছুটা কমিয়ে ১১৪টি পশু প্রস্তুত করেছেন।

তাদের দাবি, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ বন্ধ না হলে স্থানীয় খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন এবং লোকসানের মুখে পড়বেন।

এদিকে কোরবানির হাটের ভিড় ও ঝামেলা এড়াতে অনেক ক্রেতা এখন থেকেই সরাসরি খামারে গিয়ে পশু কিনছেন।

ক্রেতা রহমত উল্লাহ বলেন, “খামার থেকে সরাসরি পশু কিনলে মাংসের মান নিশ্চিত হওয়া যায়। এছাড়া দামের ক্ষেত্রেও প্রতারণার ঝুঁকি কম থাকে।”

নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম কাজ করবে।

তিনি আরও বলেন, “সাধারণত নোয়াখালীতে বাইরের গরু প্রবেশ করে না। তবুও ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। খামারিরা যেন ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: