ঢাকাSaturday , 2 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও খাল-ড্রেন পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও বসুরহাট পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হালিম উল্যাহসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় ড্রেন ও খাল পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং মশা নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।

এছাড়া পৌরবাসীকে নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্যও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: