ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে যৌথ অভিযানে ১০টি পাখি ও ১টি বানর উদ্ধার, আটক ১

সেনবাগ প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১০টি পাখি ও একটি বানর উদ্ধার করেছে বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ)।

এ ঘটনায় মানিক সরকার (৫৫) নামে একজনকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার কানকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন বিভাগের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি টিয়া, তিনটি শালিক, তিনটি ঘুঘু এবং একটি বানর উদ্ধার করা হয়।

এসব বন্য প্রাণী দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাঁচায় বন্দী অবস্থায় রাখা হয়েছিল।

উদ্ধারের পর স্থানীয়দের উপস্থিতিতে সাতটি সুস্থ পাখিকে তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বাকি চারটি অসুস্থ ও দুর্বল প্রাণীকে উপকূলীয় বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযান শেষে পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী বন্য প্রাণী শিকার, আটক, বিক্রি বা অবৈধভাবে সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: