কামরুল হাসান রুবেল-নোয়াখালীর খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশীদ মামুন।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আবু তাহেরের সভাপতিত্বে এবং টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক সাংবাদিক কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা মো. হানিফ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট মো. শাহ আলম, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগ, টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব মো. ফারুক, উপদেষ্টা জামাল উদ্দিন, রহমত উল্যাহ ও নিজাম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন শাহীন, সাংবাদিক নুর নবীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

