ঢাকাSaturday , 7 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

Link Copied!

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার (ভোর রাত) বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীনেশগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান।
অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে রাখা একটি ইজিবাইক সম্পূর্ণ পুড়ে গেছে। ইজিবাইকটির মালিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের রসুলপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়সাল।
তিনি জানান, প্রতিদিনের মতো রাতে নির্বাচনি কার্যালয়ের ভেতরে ইজিবাইকটি রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যান তারা। পরে ভোর রাতে কার্যালয়ে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে দেখতে পান ইজিবাইকটি আগুনে পুড়ে গেছে।
ফয়সালের অভিযোগ, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার কারণে প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: