নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার (ভোর রাত) বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীনেশগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান।
অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে রাখা একটি ইজিবাইক সম্পূর্ণ পুড়ে গেছে। ইজিবাইকটির মালিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের রসুলপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়সাল।
তিনি জানান, প্রতিদিনের মতো রাতে নির্বাচনি কার্যালয়ের ভেতরে ইজিবাইকটি রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যান তারা। পরে ভোর রাতে কার্যালয়ে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে দেখতে পান ইজিবাইকটি আগুনে পুড়ে গেছে।
ফয়সালের অভিযোগ, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার কারণে প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
fa fa-square
সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু
fa fa-square
নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
fa fa-square
নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
fa fa-square
নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক
fa fa-square
সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেগমগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
-
বেগমগন্জ প্রতিনিধি - প্রকাশিত: 08:54:28 am, Saturday, 7 February 2026
- 95 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়



























