ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম ২৭ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনের মোট ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। পোস্টাল ব্যালটসহ চূড়ান্ত ফলাফলে মুহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়।
বিজয়ের প্রতিক্রিয়ায় মুহাম্মদ ফখরুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের দেওয়া এই রায়ের মর্যাদা রক্ষা করে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম
fa fa-square
জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি
fa fa-square
নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮
fa fa-square
কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
fa fa-square
সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার
fa fa-square
নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
fa fa-square
কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক
fa fa-square
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
fa fa-square
কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,
fa fa-square
কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক
নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের বিজয়
-
হিমেল আহাম্মেদ - প্রকাশিত: 08:17:19 pm, Thursday, 12 February 2026
- 22 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়



























