Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

খালেদা জিয়ার নেতৃত্বেই ফিরেছিল গণতন্ত্র” নোয়াখালী-৫ এ ফখরুল ইসলাম।

এম.এ রহিম: নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। তার নেতৃত্ব ছাড়া এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হতো না।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নোয়াখালী-৫ আসনের অশ্বদিয়া মৌলভী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর তার অবর্তমানে দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। দৃঢ় নেতৃত্ব ও আপসহীন মনোভাবের মাধ্যমে তিনি শুধু বিএনপিকেই নয়, দেশকেও গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছেন। এ কারণেই তিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক।

তিনি আরও বলেন, “আমাদের নেত্রী-আমাদের মা। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে রেখে গেছেন তার আদর্শ, সংগ্রাম ও কৃতিত্ব। আমরা তার দেখানো পথ অনুসরণ করে জনকল্যাণে নিজেদের নিয়োজিত করবো, যাতে তিনি পরকালেও সওয়াবের অংশীদার হন।”

বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শের অনুসারী হিসেবে আমরাও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকবো এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো।

অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মো. তানসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল ফারুক ও জয়নাল আবেদীন।

এছাড়া বক্তব্য দেন সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

খালেদা জিয়ার নেতৃত্বেই ফিরেছিল গণতন্ত্র” নোয়াখালী-৫ এ ফখরুল ইসলাম।

প্রকাশিত: 02:27:26 pm, Friday, 2 January 2026