ঢাকাFriday , 2 January 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাইজদী সুপার মার্কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা।

Link Copied!

এম.এ রহিম: নোয়াখালীর মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

এতে আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে। নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এ চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন।

দোকান মালিকের ছেলে ও দোকান পরিচালনাকারী মেহেরাজ হোসেন নিলয় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আনুমানিক ১০টার দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ভেঙে এবং গ্লাস কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডিসপ্লেতে রাখা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা।

এ ঘটনার পরপরই এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপার মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরাও।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনো দোকান মালিকের পক্ষ থেকে চুরির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: