ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঝোপের ভেতর লুকানো বস্তা থেকে পাইপগান, এলজি ও কার্তুজ উদ্ধার।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
জানুয়ারি ১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত এসব অস্ত্র ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিমপুর এলাকায় নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাশিমপুর থেকে বেতুয়া বাজারগামী সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন ঝোপের ভেতর লুকিয়ে রাখা একটি বস্তা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-দুটি দেশীয় তৈরি পাইপগান, একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং চার রাউন্ড শর্টগান কার্তুজ। উদ্ধার শেষে জব্দ তালিকা অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন নোয়াখালীর খবরকে জানান, অবৈধ অস্ত্র মজুতের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত এলজি, পাইপগান ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া কার্তুজের অংশ হতে পারে। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে অস্ত্রাগার লুট করে দুর্বৃত্তরা। ওই সহিংস ঘটনায় তিন পুলিশ সদস্যসহ মোট আটজন নিহত হন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: