ঢাকাTuesday , 16 December 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চরহাজারীতে বিজয় দিবসে আল আনফাল ফাউন্ডেশনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Link Copied!

এম.এ রহিম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে আল আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত আল আনফাল ফাউন্ডেশনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

র‍্যালি শেষে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শাহজাহান, আল আনফাল ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি হেদায়েত উল্লাহ মামুন, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম সেলিম ও কার্যনির্বাহী সদস্য নুরুদ্দিন সজীব।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি আশফাকুর রহমান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী তন্ময়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম জাগ্রত করা এবং একটি ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: