Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার মাঠে ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা রোড় স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি ফয়েজ উল্লাহ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী মাজাহারুল ইসলাম রাসেল ও ক্রীড়ানুরাগী আবদুর রহমান রাজন।

বক্তারা বলেন,
“যখন বর্তমান যুবসমাজ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তখন তাদের খেলার মাঠে ফিরিয়ে আনা একটি প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা চারিত্রিক শক্তি গঠন করে এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠা করে। এই সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়েই তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।”

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আরও বলেন,
“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের শক্তি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি আমাদের সংস্কৃতি রয়েছে—এই সংস্কৃতির মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের বার্তা ছড়িয়ে যায়।”

এবারের রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মদিনা বাজার যুবসমাজ ও মানিকপুর ক্রীড়া চক্র। ম্যাচে মদিনা বাজার যুবসমাজ জয়লাভ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 09:30:50 pm, Friday, 5 December 2025