Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীর খবর-

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দ। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার যৌক্তিকতা, সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বৃহত্তর নোয়াখালীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক প্রেক্ষাপটসহ জাতীয় অর্থনীতিতে অঞ্চলের অবদান তুলে ধরেন আন্দোলনের নেতারা। তারা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের স্বার্থে নোয়াখালীকে একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করা সময়ের দাবি।

কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে নীতিগত ঐকমত্য প্রকাশ করেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদে উল্লিখিত ৬৮ নম্বর ক্রমিকের অধীনে বিভাগ বাস্তবায়নের আগে সরকার যেন সংশ্লিষ্ট জেলাগুলোর জনগণের মতামত নিতে গণশুনানি আয়োজন করে—সে বিষয়ে শিগগিরই সরকারকে লিখিত সুপারিশ পাঠানো হবে।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান, সদস্য মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার।

অন্যদিকে, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে সাবেক সচিব ও আন্দোলনের আহ্বায়ক কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, সমন্বয়কারী খুরশীদ আলম, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠক শেষে উভয় পক্ষ নোয়াখালী বিভাগ বাস্তবায়নে অগ্রগতি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: 08:01:24 pm, Saturday, 25 October 2025