ঢাকাSaturday , 25 October 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পাঁচ দিনব্যাপী ‘অদম্য নারী উদ্যোক্তা মেলা’ শুরু

Link Copied!

নোয়াখালীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘অদম্য নারী উদ্যোক্তা মেলা’। মেলায় শীতকালীন পিঠা উৎসবের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, নকশিকাঁথা, পোশাক ও নানান রকম স্থানীয় পণ্যের প্রদর্শনী স্থান পেয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কেক কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী গুড হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও ‘অটিজম ওয়েলফেয়ার’-এর পরিচালক ডা. তারানা হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অদম্য নারী উদ্যোক্তা মেলার পরিচালক ও ‘ওমেন্স প্রায়োরিটি ফিটনেস ওয়ার্ল্ড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক সালমা জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নোয়াখালী জেলা জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় তরুণ নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় মোট ৩০টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আয়োজক ও উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলার মাধ্যমে একদিকে নতুন নারী উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে।

এমন উদ্যোগে অংশ নিতে পেরে উদ্যোক্তা ও আগত দর্শনার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: