Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সড়ক অবরোধ করে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি।

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ী উপজেলায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী বাইপাস চত্বরে কয়েক হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে বৃষ্টির মধ্যেই এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,

> “বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।”

তাদের ভাষ্যমতে, নোয়াখালী শুধুমাত্র একটি জেলা নয়; এটি একটি ঐতিহ্যবাহী জনপদ, যা প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে অনেক আগেই বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে।

স্থানীয়রা জানান, নোয়াখালী বিভাগ ঘোষণার দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মানববন্ধনে বক্তব্য দেন—

মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক, সোনাইমুড়ী উপজেলা বিএনপি

রেজায় রাব্বি মাহবুব, সদস্যসচিব, পৌর বিএনপি

শাহাবুদ্দিন, উপজেলা জামায়াত নেতা প্রমুখ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন,
“কোনো ধরনের সহিংসতা হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সড়ক অবরোধ করে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি।

প্রকাশিত: 12:23:36 pm, Friday, 3 October 2025