Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সদর প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের বহিষ্কারের দাবিতে ফের জেলা প্রশাসনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অভিভাবক ও বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আমজাদ হোসেন নামে এক অভিভাবক বলেন, ‘১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে নিতান্ত গরীব ও দিনমজুর শ্রেণির পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। তবে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা বহির্ভূত রশিদ ছাড়া অধিক টাকা আদায় করেন। এ ছাড়া তিনি সহকারি শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি।’

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অভিভাবক সৌরভ হোসেন, নিজাম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসোইন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

বিজ্ঞাপন

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের লিখিতভাবে তাদের অভিযোগগুলো দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: 01:10:27 pm, Sunday, 7 September 2025