Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে প্যারোলে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

সোনাইমুড়ি প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাকে আনা হয়।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর খলিলুর রহমানের মা উপজেলার ভানুয়াই গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বিকেলে জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম নোয়াখালীর খবরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খলিলুর রহমান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। তাকে গত ২৩ ডিসেম্বর গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সকালে তার মায়ের মৃত্যুর খবর শুনেছি তারপর জানাজায় অংশ নিতে পরিবার প্যারোলে মুক্তির আবেদন জমা দেয়। নোয়াখালী জেলা কারাগার ডান্ডাবেরি অবস্থায় তাকে প্রেরণ করে। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে প্যারোলে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

প্রকাশিত: 09:12:14 am, Saturday, 6 September 2025