নোয়াখালীর হাতিয়া দ্বীপের সরকারি হাসপাতালে চিকিৎসক-নার্সের সংকট দূরীকরণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ নানা দাবিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দ্বীপবাসী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদী শহরে অবস্থিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ‘সম্মিলিত সামাজিক সংগঠন’–এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযুক্তরা ব্যানার–ফেস্টুনে লিখেছেন—
‘ডাক্তার চাই, নার্স চাই, ওষুধ চাই’
‘হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি দ্রুত সরবরাহ করতে হবে’
‘হাসপাতালকে সিন্ডিকেট ও দালালমুক্ত করতে হবে’
এ সময় বিক্ষুব্ধ লোকজন নানা স্লোগান দিয়ে হাসপাতালের উন্নয়ন দাবি জানান।
বিজ্ঞাপন
কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে হাতিয়া স্টুডেন্ট ফোরাম, ছাত্রকল্যাণ পরিষদ, হাতিয়া সমিতি-নোয়াখালী, হাতিয়া ফোরাম-বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন সংগঠন।
👉 দ্বীপবাসীর দাবি, দ্রুত উদ্যোগ না নিলে হাতিয়ার স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।