Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে এক বছরেও উদ্ধার হয়নি থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্র

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া ২২টি আগ্নেয়াস্ত্র এক বছর পার হলেও এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।

এদিকে জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণায় বলা হয়— কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন তবে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপন

লুণ্ঠনের পরিসংখ্যান-
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে—
সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত হয় ৫৮টি অস্ত্র, যার মধ্যে ৪৫টি উদ্ধার করা হয়েছে।

গোলাবারুদ: ৪৭০৯টির মধ্যে উদ্ধার ২০৫০টি

গ্যাস গান: লুণ্ঠিত ৭টির সবগুলো উদ্ধার

অনুদ্ধারকৃত অস্ত্র: ১৩টি (৪টি চায়না রাইফেল, ১টি এসএমজি, ৩টি পিস্তল ও ৫টি শর্টগান)

চাটখিল থানা থেকে লুণ্ঠিত হয় ৫৮টি অস্ত্র, যার মধ্যে ৫১টি উদ্ধার করা হয়েছে।

গোলাবারুদ: ৫৪৯৩টির মধ্যে উদ্ধার ৩০০৩টি

গ্যাস গান: লুণ্ঠিত ৬টির মধ্যে উদ্ধার ৪টি

অনুদ্ধারকৃত অস্ত্র: ৭টি (৩টি চায়না রাইফেল, ১টি পিস্তল ও ৩টি শর্টগান)

বিজ্ঞাপন

স্থানীয়দের উদ্বেগ-
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানিয়েছেন, লুট হওয়া অস্ত্র দিয়ে বিভিন্ন উপজেলায় চাঁদাবাজি, ডাকাতি ও নানা অপকর্ম চালাচ্ছে সন্ত্রাসীরা। তারা দাবি করেন, শুধু লুণ্ঠিত অস্ত্র নয়, জেলার সব অবৈধ অস্ত্র উদ্ধারেও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

পুলিশের অবস্থান-
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন—
“চাটখিল ও সোনাইমুড়ী থানায় লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৭টি চায়না রাইফেল, একটি এসএমজি, ৪টি পিস্তল, ৮টি শটগান এবং ২টি গ্যাসগান। আমরা এসবসহ অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছি। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব সব অস্ত্র উদ্ধার করে সঠিক কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

বিজ্ঞাপন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে এক বছরেও উদ্ধার হয়নি থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্র

প্রকাশিত: 08:39:34 pm, Thursday, 28 August 2025