Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মিডিয়া সেলের উদ্বোধন

আজ -২৩ আগস্ট শনিবার বাদ মাগরিব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড লন্ডন টাওয়ারে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত ইসলামিক সামাজিক সংগঠন আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-এর মিডিয়া সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি মাওলানা-মুফতি মোস্তাকুন্নবী। এসময় তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন।

সংগঠনের চেয়ারম্যান সাইখ আতিকুল্লাহ জুলফিকার বলেন,
“এই অফিস থেকেই আমাদের সকল প্রচার ও মিডিয়া কার্যক্রম পরিচালনা করা হবে। গত পেশিবাদ সরকারের সময়ে আলেম-উলামারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে সরকারের পরিবর্তনের পর এখন আমরা আশা করি সংগঠনের কার্যক্রম সঠিক ও সফলভাবে পরিচালনা করতে পারব। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র-অসহায় মানুষদের সহযোগিতা করা, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং ইসলামের খেদমতে কাজ করা।”

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বলেন,

“আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা বাংলাদেশে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি।”

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ওলামায়ে কেরাম ও আলেম-উলামাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মিডিয়া সেলের উদ্বোধন

প্রকাশিত: 04:35:06 pm, Saturday, 23 August 2025