Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে পিডিবি কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলেই মো. লোকমান (৩৫) নামের এক কর্মীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত লোকমানের বাড়ি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন পিডিবির ঠিকাদারের আরেক কর্মী মো. মোস্তাফিজ।

আহত মোস্তাফিজ জানান, তাঁদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে অপ্রয়োজনীয় কিছু মালামাল স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ও লোকমান ওই মালামাল নিয়ে ভাঙারির দোকানে যান। এ সময় তারেক আজিজ তাঁদের মালামালকে ‘চুরি করা’ বলে অভিযোগ তোলেন। প্রকৃত ঘটনা জানানোর পরও দুজনকে বেঁধে মারধর করা হয়।

বিজ্ঞাপন

মোস্তাফিজ আরও বলেন, ‘আমাদের মারধর করার সময় প্রায় ২০০ লোক সেখানে উপস্থিত ছিলেন। এরপরও তারেক আজিজ আমাদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লোকমান মারা যান।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ‌আজমল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ মেলে। এ ঘটনায় অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে পিডিবি কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত: 08:57:35 am, Friday, 22 August 2025