Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস, অভিভাবকদের মধ্যে ক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এতে এলাকায় ব্যাপক সমালোচনা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে নোয়াখালী সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল এবং হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগমকে নিয়ে। প্রায় ৪ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ওই ভিডিওটি গত রবিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অভিভাবকদের আপত্তির মুখে গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম সোমবার দুপুরে সহকারী শিক্ষিকাকে বিদ্যালয়ে আসতে মৌখিকভাবে নিষেধ করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল দাবি করেছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার ব্যক্তিগত ডিভাইস থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে একটি চক্র তাকে ব্ল্যাকমেইল করে আসছে।

অন্যদিকে, অভিযুক্ত সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। অথচ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে তারা শিক্ষকতার মতো মহান পেশার মর্যাদা নষ্ট করেছেন।

হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। যদিও কোনো লিখিত অভিযোগ পাইনি। বুধবার অফিসে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হবে।”

স্থানীয় অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস, অভিভাবকদের মধ্যে ক্ষোভ

প্রকাশিত: 06:38:06 pm, Wednesday, 20 August 2025