Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন—
ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।

জানা গেছে, একটি পরিবারভুক্ত মোট ১১ জন যাত্রী ওমান প্রবাসী এক স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে তারা দুটি গাড়িতে ভাগ হয়ে রওনা দেন। একটি প্রাইভেটকার এবং অপরটি হাইস মাইক্রোবাস। পথিমধ্যে হাইসটি চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে পেছনের সিটে থাকা ৭ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালকসহ ৪ জন কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে বেঁচে যান।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে তারা দুর্ঘটনার সংবাদ পান এবং ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, “ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

প্রকাশিত: 09:33:26 am, Wednesday, 6 August 2025