Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালী জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা, সদস্যদের সমস্যা শুনলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বুধবার রাতে জেলা পুলিশের এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান।

সভার শুরুতে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন পুষ্পস্তবক অর্পণ ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন।

বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সুযোগ-সুবিধা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদি যেসব পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বক্তব্যে ডিআইজি মোঃ মনিরুজ্জামান পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামানকে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালী জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা, সদস্যদের সমস্যা শুনলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

প্রকাশিত: 01:21:12 pm, Thursday, 23 July 2026