Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বেগমগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মোটরসাইকেল তল্লাশি করে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ফেনী-চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ হোসাইন (২৬)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো. আবুল হাসেমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বড়দিন ও ইংরেজি নববর্ষকে ঘিরে সম্ভাব্য মাদক পরিবহন রোধে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে চালকের কাছ থেকে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোন ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: 02:25:40 pm, Thursday, 25 December 2025